রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
শিরোনাম
২ মাসে ৬০টি পদক্ষেপ বাস্তবায়ন করেছে সরকার: মাহদী আমিন সিরাজগঞ্জে নেট মিটারিং না থাকায় লোকসান দেশব্যাপী র‌্যালি ও ফ্রি সার্ভিস ক্যাম্পেইন: - ওয়ালটনের তাকিওন ইলেকট্রিক বাইকে মূল্যছাড়সহ আকর্ষণীয় সুবিধা ইসলামী ব্যাংকের হজ বুথ উদ্বোধন এইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাই বিগত দুই সরকার হামের টিকা না দিয়ে ক্ষমাহীন অপরাধ করেছে: প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরব পৌঁছেছে নিউজিল্যান্ড-পাকিস্তান ও অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের সব ম্যাচ সরাসরি দেখুন টফিতে ইউসিবি ইনভেস্টমেন্ট ও প্রাইম ব্যাংক সিকিউরিটিজের প্যানেল ব্রোকারেজ চুক্তি স্বাক্ষর এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত
খেলাধূলা

বিশ্বকাপ খেলার আশা ছাড়েননি উইলিয়ামসন

স্পোর্টস ডেস্ক : হাঁটুর ইনজুরির কারনে ভারতের মাটিতে আগামী ওয়ানডে বিশ^কাপ খেলা এখনও অনিশ্চিত নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসনের। কিন্তু এখনও আশা ছাড়েননি তিনি। নিজেকে ফিট করে তুলতে পরিশ্রম করে যাচ্ছেন উইলিয়ামসন। ‘সপ্তাহ-সপ্তাহ’ করে এগোচ্ছেন তিনি।

গত ৩১ মার্চ আইপিএলের উদ্বোধনী ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ফিল্ডিংকালে হাঁটুর ইনজুরিতে পড়েন গুজরাট টাইটান্সের হয়ে খেলতে নামা উইলিয়ামসন।

দেশে ফেরার পর উইলিয়ামসনের ইনজুরি নিয়ে বিশেষজ্ঞ চিকিৎসক জানান, এন্টিরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট (এসিএল) ছিঁড়ে গেছে তার। এরপর এপ্রিলের মাঝামাঝি হাঁটুতে অস্ত্রোপচার করান তিনি। এতে লম্বা সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে পড়েন উইলিয়ামসন। অনিশ্চিত হয়ে পড়ে আগামী ওয়ানডে বিশ^কাপ।

তবে বিশ্ব কাপে খেলার আশা এখনও ছাড়েননি উইলিয়ামসন। তিনি বলেন, ‘এ মুহূর্তে সপ্তাহ-সপ্তাহ হিসেবে এগোতে চাচ্ছি। এর আগে এমন দীর্ঘমেয়াদি ইনজুরিতে পড়িনি কিন্তু যারা আগে এমন ধরনের ইনজুরিতে পড়েছে তাদের সাথে কথা বলে একটা ব্যাপার বুঝেছি, এই পথচলা অনেক দীর্ঘ। আপনি যদি খুব দূরে তাকান, তাহলে ব্যাপারটি বেশ কঠিন হয়ে পড়তে পারে।’

তিনি আরও বলেন, ‘একটি সপ্তাহ ধরে ছোট ছোট লক্ষ্য পূরণ করে এগিয়ে চলা, ছোট ছোট জয়গুলোর অভিজ্ঞতা দারুণ। পাশাপাশি এটাও ভাবনায় রাখতে হবে, এই পথচলা পুরোপুরি সহজ হবে না এবং এই পথে কিছু বাধাও আসবে, যা মোকাবেলা করতে হবে।’

নিউজিল্যান্ডকে সর্বশেষ দুই ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে তুলতে বড় ভূমিকা রেখেছিলেন উইলিয়ামসন। ২০১৫ সালের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ৭ উইকেটে হেরেছিলো কিউইরা। ২০১৯ সালে শ^াসরুদ্ধকর ফাইনালে ৫০ ওভারে ও সুপার ওভারে টাই করার পরও বাউন্ডারি কম মারার কারনে রানার্স-আপ হতে হয় নিউজিল্যান্ডকে।

ফিট হতে ফিজিওর সাথে কাজ করা, জিম করা সবই করছেন উইলিয়ামসন। এখনও নিশ্চিত নয়, কবে নাগাদ নেটে ফিরবেন তিনি। নেটে ফিরতে অধীর আগ্রহী ১৬১ ওয়ানডেতে ৬৫৫৪ রান করা উইলিয়ামসন, ‘নিজের মানসিক অবস্থা ও প্রশান্তির জন্য রুটিনে একটু পরিবর্তন দরকার। অন্য যারা অনুশীলন করছে, তাদের সাথে জিমে যাওয়া, ফিজিওর সাথে কাজ করা, পুনর্বাসনে নির্দিষ্ট কিছু করাটা এখন দারুণ। তবে নেটে ফিরতে এ মুহূর্তে নিশ্চিতভাবেই দারুণ আগ্রহী আমি।’

সূচি চূড়ান্ত না হলেও আগামী অক্টোবরে শুরু হবে ওয়ানডে বিশ^কাপ।

এই সম্পর্কিত আরো

২ মাসে ৬০টি পদক্ষেপ বাস্তবায়ন করেছে সরকার: মাহদী আমিন

সিরাজগঞ্জে নেট মিটারিং না থাকায় লোকসান

দেশব্যাপী র‌্যালি ও ফ্রি সার্ভিস ক্যাম্পেইন: ওয়ালটনের তাকিওন ইলেকট্রিক বাইকে মূল্যছাড়সহ আকর্ষণীয় সুবিধা

ইসলামী ব্যাংকের হজ বুথ উদ্বোধন

এইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাই

বিগত দুই সরকার হামের টিকা না দিয়ে ক্ষমাহীন অপরাধ করেছে: প্রধানমন্ত্রী

বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরব পৌঁছেছে

নিউজিল্যান্ড-পাকিস্তান ও অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের সব ম্যাচ সরাসরি দেখুন টফিতে

ইউসিবি ইনভেস্টমেন্ট ও প্রাইম ব্যাংক সিকিউরিটিজের প্যানেল ব্রোকারেজ চুক্তি স্বাক্ষর

এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত