Corporate Sangbad
সারাদেশ

কুলাউড়ায় পানিতে ডুবে যুবকের মৃত্যু

প্রকাশিত: ১২ জুন, ২০২৩, ৮:৩৩ অপরাহ্ন · কর্পোরেট সংবাদ ডেস্ক

তিমির বনিক, ষ্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের কুলাউড়ায় পানিতে ডুবে আবেদ আহমদ (২১) নামে এক যুবককের মৃত্যু হয়েছে।

সোমবার (১২ জুন) উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের মধ্যকৌলা গ্রামে এঘটনাটি ঘটে। আবেদ ওই গ্রামের বাসিন্দা মো. চেরাগ মিয়ার ছেলে। তিনি একজন মৃগী আক্রান্ত রোগী ছিলেন বলে জানা গেছে।

পরিবার সূত্রের বরাত দিয়ে জানা গেছে, আবেদ বিগত ৪ বছর থেকে মৃগী রোগে আক্রান্ত ছিলো। সোমবার দুপুর ১টার দিকে নিজবাড়ির পুকুরে গোসল করতে গিয়ে পানিতে নামে আবেদ। একপর্যায়ে সে পুকুরের পানিতে ডুবে যায়, আর উঠেনি।
পরে দ্রুত পরিবারের লোকজন তাকে উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আবেদকে মৃত ঘোষণা করেন।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুছ ছালেক বলেন, আবেদের পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়েছে ও পরিবারকে মরদেহ হস্তান্তর করা হয়েছে।