Corporate Sangbad
শেয়ারবাজার

আমরা নেটওয়ার্কের বোনাস বিতরণে বিএসইসির সম্মতি

প্রকাশিত: ৫ জানুয়ারি, ২০২৩, ১১:০১ পূর্বাহ্ন · কর্পোরেট সংবাদ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত আমরা নেটওয়ার্কের ঘোষিত বোনাস লভ্যাংশ বিতরণে সম্মতি দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটি সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করে।

আইন অনুযায়ী বিএসইসির অনুমোদন ছাড়া কোনো কোম্পানি বোনাস শেয়ার ইস্যু করতে পারবে না। তাই বোনাস শেয়ার ঘোষণার পর এই কোম্পানিটি তা বিতরণে নিয়ন্ত্রক সংস্থার সম্মতির জন্য আবেদন করে। নিয়ন্ত্রক সংস্থা কোম্পানিটিকে বোনাস লভ্যাংশ বিতরণে সম্মতি দিয়েছে।