Corporate Sangbad
শেয়ারবাজার

প্রাইম লাইফের পর্ষদ সভা আজ

প্রকাশিত: ১১ জানুয়ারি, ২০২৩, ৮:৩৪ পূর্বাহ্ন · কর্পোরেট সংবাদ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্রাইম লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের পর্ষদ সভার সময়সূচি ঘোষণা করা হয়েছে। আজ ১১ জানুয়ারি, বিকাল ৩টায় ওই সভা অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর ২০২১ সমাপ্ত সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ সদস্যরা এই প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে।

একই সভায় কোম্পানিটির প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পরযালোচনা ও প্রকাশ করা হবে।