January 19, 2026 - 12:04 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeবিনোদনএবার পরীমনির প্রসঙ্গে মুখ খুললেন রাজ

এবার পরীমনির প্রসঙ্গে মুখ খুললেন রাজ

spot_img

বিনোদন ডেস্ক : ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা পরীমনি ভালোবেসেই বিয়ে করেছিলেন অভিনেতা শরিফুল রাজকে। তবে সেই সংসারে নেমে এলো ভাঙ্গনের সুর। সব সম্পর্ক ছিন্ন করে গত শুক্রবার (৩০ ডিসেম্বর) রাতে রাজের বাসা থেকে চলে এসেছেন পরী।

শুধু তাই নয়, তার জীবন থেকে স্বামী শরিফুল রাজকে চিরতরে ছুটিও দিয়েছেন বলে জানান দিয়েছেন পরীমনি।

শুক্রবার দিবাগত রাতে পরী তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে এক স্ট্যাটাসের মাধ্যমে শরিফুল রাজের সঙ্গে বিবাহ-বিচ্ছেদের ইঙ্গিত দেন। তার পর টানা দু’-দিন ধরে ঘটে চলেছে নানা ঘটনা। পরীমনি একতরফা নানা অভিযোগে এনেছেন স্বামী ও শ্বশুরবাড়ির উপর। এই দু’দিনে প্রায় বেপাত্তা ছিলেন রাজ। তবে নতুন বছরে ছেলের সঙ্গে আদরমাখা ছবি দেন তিনি। কিন্তু পরীমনি সম্পর্কে একটিও কথা বলেননি অভিনেতা।

আরও পড়ুন: পরীমণির জীবনটা আমার মতো: তসলিমা নাসরিন

অবশেষে সংবাদমাধ্যমে মুখ খুললেন অভিনেতা শরিফুল রাজ। শুধু তা-ই নয়, পরীমনির উপর ক্ষোভ উগরে দিয়ে বলেন, ‘‘আমার বেডরুমটা ব্যক্তিগত জায়গা, যা হাটেবাজারে চর্চার বিষয় হয়ে গিয়েছে। আমি চুপচাপ থাকতে চাই। পরী এখন যা করছে, তার মন যা চাইছে করুক, আটকাব না।’’

শুধু তা-ই নয়, রাজ আরও বলেছেন আমি ‘‘কিছুই জানতাম না। কেন হচ্ছে, কী হচ্ছে। আমি ঘুমোচ্ছিলাম। এখন কথা বললে অনেক কিছু বলতে হবে। আমি চাই না এই প্রসঙ্গে আর কোনও চর্চা হোক।’’ কিন্তু পরীমনি যে তাঁর বিরুদ্ধে গার্হস্থ হিংসার মতো গুরুতর অভিযোগ এনেছেন, সে বিষয়টি সরাসরি নাকচ করে রাজ বলেন, ‘‘আমি স্পষ্ট বলছি, আমি কোনও ভুল করিনি।’’ তাঁদের দাম্পত্য যে ভাঙনের মুখে, সেটিও স্পষ্ট করেন রাজ। সম্পর্ক জোড়া লাগবে কি না, প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘‘না, আর হবে না।’’

আরও পড়ুন:

মুক্তি পাচ্ছে পরীমনি অভিনীত ‘সারেং ছাড়া জাহাজ চলে’ গানটি

সৃজিতের ‘পদাতিক’ সিনেমায় চঞ্চলের নায়িকা মনামী ঘোষ

মিথিলা নয়, রাতে বাংলাদেশি অন্য নায়িকার সঙ্গে কথা বলেন সৃজিত

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

আমরা চাই সবার অংশগ্রহণে সুন্দর নির্বাচন: সিইসি

কর্পোরেট সংবাদ ডেস্ক: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ভোট যাতে সুন্দরভাবে সম্পন্ন করতে পারি সেজন্য সবার সহায়তা দরকার। তিনি...

ম্যাজিস্ট্রেটকে ‘আঙুল উঁচিয়ে’ হুমকি, রুমিন ফারহানাকে তলব

নিজস্ব প্রতিবেদক: নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে জনসভা করা এবং কর্তব্যরত নির্বাহী হাকিমকে (ম্যাজিস্ট্রেট) হুমকি ও ‘বৃদ্ধাঙ্গুলি’ দেখানোর অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন...

গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে সকল শিক্ষা প্রতিষ্ঠানে প্রচার চালানো হবে

কর্পোরেট সংবাদ ডেস্ক: আসন্ন গণভোটে শিক্ষার্থীদের ‘হ্যাঁ’ ভোট দিতে উদ্বুদ্ধ করতে দেশের সকল বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল ও মাদ্রাসা পর্যায়ে প্রচার চালানো হবে। প্রচারের অংশ...

শহীদ জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী আজ

কর্পোরেট সংবাদ ডেস্ক : আজ সোমবার (১৯ জানুয়ারি বিএনপির প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৯০তম জন্মবার্ষিকী। ১৯৩৬ সালের এই...

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ চূড়ান্ত

কর্পোরেট সংবাদ ডেস্ক: রাজধানীর সাতটি কলেজ নিয়ে গঠিত হতে যাওয়া ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র অধ্যাদেশ চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। রোববার (১৮ জানুয়ারি) মন্ত্রণালয়ের...

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫০তম পর্ষদ সভা অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এর পরিচালনা পর্ষদের ৪৫০তম সভা রবিবার (১৮ জানুয়ারি) প্রধান কার্যালয় সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। পর্ষদ চেয়ারম্যান খাজা শাহরিয়ার সভায় সভাপতিত্ব...

২৭ আসনে এনসিপির প্রার্থী ঘোষণা, কে কোথায় নির্বাচন করবেন?

কর্পোরেট সংবাদ ডেস্ক: জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটে থাকা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমঝোতায় পাওয়া ৩০টি আসনের মধ্যে ২৭টিতে প্রার্থী ঘোষণা করেছে। বাকি...