Corporate Sangbad
শেয়ারবাজার

বিডি থাইয়ের তৃতীয় প্রান্তিক প্রকাশ

প্রকাশিত: ১০ মে, ২০২৩, ১০:১১ পূর্বাহ্ন · কর্পোরেট সংবাদ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি বিডি থাই অ্যালুমিনিয়াম লিমিটেড গত ৩১ মার্চ, ২০২৩ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

মঙ্গলবার (৯ মে) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি’২৩-মার্চ’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি ১৪ পয়সা লোকসান হয়েছে। গত বছর একই সময়ে ৪ পয়সা লোকসান হয়েছিল।

অন্যদিকে চলতি হিসাববছরের তিন প্রান্তিকে (জুলাই’২২-মার্চ’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি ৪০ পয়সা লোকসান হয়েছে। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ১১ পয়সা আয় হয়েছিল।

গত ৩১ মার্চ ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৭ টাকা ৯৫ পয়সা।