Corporate Sangbad
শেয়ারবাজার

ব্যাংক এশিয়ার প্রথম প্রান্তিক প্রকাশ

প্রকাশিত: ২ মে, ২০২৩, ৪:০৯ অপরাহ্ন · কর্পোরেট সংবাদ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক এশিয়া লিমিটেড গত ৩১ মার্চ, ২০২৩ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

রবিবার (৩০ এপ্রিল) অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে।

চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ১ টাকা ১৪ পয়সা। গত বছর একই সময়ে ব্যাংকটির ইপিএস হয়েছিল ১ টাকা ০৬ পয়সা।

গত ৩১ মার্চ, ২০২৩ তারিখে ব্যাংকটির শেয়ার প্রতি সমন্বিত নিট সম্পদ মূল্য ছিল ২৩ টাকা ৯৮ পয়সা।