Corporate Sangbad
শেয়ারবাজার

বেক্সিমকো ফার্মার তৃতীয় প্রান্তিক প্রকাশ

প্রকাশিত: ৩০ এপ্রিল, ২০২৩, ১২:২৩ অপরাহ্ন · কর্পোরেট সংবাদ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড গত ৩১ মার্চ, ২০২৩ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

শনিবার (২৯ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে ( জানুয়ারি’২৩-মার্চ’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি ২ টাকা ১৩ পয়সা আয় হয়েছে। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ২ টাকা ৪৭ পয়সা আয় হয়েছিল।

অন্যদিকে তিন প্রান্তিক মিলিয়ে কোম্পানিটির ইপিএস হয়েছে ৮ টাকা ১৫ পয়সা। গতবছর একই সময়ে ৯ টাকা ৬০ পয়সা আয় হয়েছিল।

জুলাই২২ -মার্চ ২০২৩ সময় ব্যাংকটির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফ)দাঁড়িয়েছে ৯ টাকা ৬৬ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফ) দাঁড়িয়েছিল ৮ টাকা ৮৮ পয়সা।

৩১ মার্চ ২০২৩ সাল পর্যন্ত কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৯৫ টাকা ৬৫ পয়সা। এর আগের বছর ৩১ মার্চ ২০২২ সাল পর্যন্ত কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৮৯ টাকা ১৩ পয়সা ।