Corporate Sangbad
শেয়ারবাজার

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ১ম প্রান্তিক প্রকাশ

প্রকাশিত: ২৫ এপ্রিল, ২০২৩, ১০:৩৮ অপরাহ্ন · কর্পোরেট সংবাদ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের গত ৩১ মার্চ, ২০২৩ তারিখে সমাপ্ত ১ম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

মঙ্গলবার (২৫ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে আলোচিত প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

চলতি হিসাববছরের ১ম প্রান্তিকে কোম্পানির কনসোলিডেটেড শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৭ পয়সা। গত বছর একই সময়ে ইপিএস হয়েছিল ৫৩ পয়সা।

গত ৩১ মার্চ ২০২৩ তারিখে কোম্পানিটির কনসোলিডেটেড শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২১ টাকা ৬৯ পয়সা। গত ৩১ মার্চ ২০২২ তারিখে কোম্পানিটির কনসোলিডেটেড শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৯ টাকা ৯৮ পয়সা।

আলোচিত প্রান্তিকে কোম্পানিটির কনসোলিডেটেড শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল মাইনাস ৩০ টাকা ৯৪ পয়সা। গত বছরের একই সময় কোম্পানিটির কনসোলিডেটেড শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল মাইনাস ৪ টাকা ৮১ পয়সা।