Corporate Sangbad
শেয়ারবাজার

ইবনে সিনার তৃতীয় প্রান্তিক প্রকাশ

প্রকাশিত: ২৫ এপ্রিল, ২০২৩, ৯:৪৮ অপরাহ্ন · কর্পোরেট সংবাদ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি গত ৩১ মার্চ, ২০২৩ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

মঙ্গলবার (২৫ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে আলোচিত প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে সহযোগী কোম্পানির আয়সহ ইবনে সিনা ফার্মাসিউটিক্যালের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৯৯ পয়সা। গত বছর একই সময়ে ইপিএস হয়েছিল ২ টাকা ৭৬ পয়সা।

এদিকে হিসাববছরের তিন প্রান্তিক তথা ৯ মাসে ( জুলাই’২২-মার্চ’২৩) কোম্পানিটির ইপিএস হয়েছে ১৩ টাকা ৫২ পয়সা। গত বছরের একই সময়ে শেয়ার প্রতি ১৩ টাকা ২৬ পয়সা আয় হয়েছিল।

গত ৩১ মার্চ ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৯০ টাকা ৮২ পয়সা। গত ৩০ জুন ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৮৩ টাকা ৩৬ পয়সা।