Corporate Sangbad
শেয়ারবাজার

বিবিএস কেবলসের তৃতীয় প্রান্তিক প্রকাশ

প্রকাশিত: ১৮ এপ্রিল, ২০২৩, ৮:৪২ অপরাহ্ন · কর্পোরেট সংবাদ ডেস্ক

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বিবিএস কেবলস লিমিটেড গত ৩১ মার্চ, ২০২৩ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

সোমবার (১৭ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে আলোচিত প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানির শেয়ার আয় (ইপিএস) হয়েছে ১০ পয়সা। গত বছর একই সময়ে ইপিএস হয়েছিল ৬১ পয়সা।

এদিকে হিসাববছরের তিন প্রান্তিক তথা ৯ মাসে ( জুলাই’২২-মার্চ’২৩) কোম্পানিটির ইপিএস হয়েছে ৩৪ পয়সা। গত বছরের একই সময়ে শেয়ার প্রতি ৩ টকা ১০ পয়সা আয় হয়েছিল।

আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট ক্যাশ ফ্লো ছিল ছিল ২ টাকা ৫০ পয়সা, যা গত বছরের একই সময়ে ১ টাকা ৬ পয়সা ছিল।