Corporate Sangbad
আন্তর্জাতিক

বিহারে বিষাক্ত মদ খেয়ে ২০ জনের মৃত্যু

প্রকাশিত: ১৬ এপ্রিল, ২০২৩, ১০:৪৯ পূর্বাহ্ন · কর্পোরেট সংবাদ ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারে বিষাক্ত মদপান করে কমপক্ষে ২০ জন নিহত হয়েছে। এতে অসুস্থ হয়েছে বেশ কয়েকজন।

শনিবার (১৫ এপ্রিল) এ ঘটনা ঘটে। দেশটির স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বিহারের রাজধানী পাটনা থেকে প্রায় ১৫১ কিলোমিটার উত্তরে পূর্ব চম্পারন (মতিহারি) জেলার বিভিন্ন এলাকা থেকে মৃত্যুর খবর পাওয়া গেছে।

স্থানীয় গণমাধ্যম জানায়, একটি ট্যাঙ্কে ভেজাল মদ বহন করে মতিহারিতে আনা হয়েছিল এবং স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে বিতরণ করা হয়েছিল, যার ফলে এই দুঃখজনক ঘটনা ঘটে। সূত্র-ইউএনবি।