Corporate Sangbad
শেয়ারবাজার

শেয়ার কিনবে সায়হাম টেক্সটাইলের উদ্যোক্তা পরিচালক

প্রকাশিত: ১৩ এপ্রিল, ২০২৩, ৮:৫৯ অপরাহ্ন · কর্পোরেট সংবাদ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সায়হাম টেক্সটাইলের উদ্যোক্তা পরিচালক ইয়াসমিন ফয়সাল শেয়ার কেনার ঘোষণা দিয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র জানায়, এই উদ্যোক্তা পরিচালক কোম্পানির ৪ লাখ ৫০ হাজার শেয়ার কিনবে।

ইয়াসমিন ফয়সাল আগামী ৩০ কর্মদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে উল্লেখিত পরিমাণ শেয়ার কিনতে পারবে।