Corporate Sangbad
কর্পোরেট

ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এর ব্যবসা উন্নয়ন সম্মেলন-২০২৩ অনুষ্ঠিত

প্রকাশিত: ১৩ এপ্রিল, ২০২৩, ৪:১৪ অপরাহ্ন · কর্পোরেট সংবাদ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক : ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর “ব্যবসা উন্নয়ন সম্মেলন-২০২৩” রাজধানীর তোপখানা রোডস্থ কোম্পানীর নিজস্ব ভবন ফারইস্ট টাওয়ার এর রজনীগন্ধ্যা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব শেখ কবির হোসেন, কোম্পানীর পরিচালনা পর্ষদের মাননীয় চেয়ারম্যান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মো. ইব্রাহীম হোসেন খান, পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান এবং জনাব মোঃ জহুরুল ইসলাম চৌধুরী, সম্মানীত পরিচালক।

মোঃ আপেল মাহমুদ, এসিআইআই(ইউকে), কোম্পানীর ম্যানেজিং ডাইরেক্টর এ্যান্ড সিইও এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জনাব সামিরা ইউনুস, উপ-ব্যবস্থাপনা পরিচালক (অপারেশনস্), কোম্পানীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সহ সকল ডিভিশনাল এবং সার্ভিস সেন্টার ইনচার্জগন।

সম্মেলনে কোম্পানীর ব্যবসায়িক লক্ষমাত্রা অর্জনসহ ব্যবসা উত্তরোত্তর বৃদ্ধির বিষয়ে এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারন ও প্রতিপালন বিষয়ে আলোচনা করা হয়।