Corporate Sangbad
শেয়ারবাজার

ব্রাক ব্যাংক অনুমোদিত মূলধন বাড়াবে

প্রকাশিত: ১২ এপ্রিল, ২০২৩, ১০:০৩ পূর্বাহ্ন · কর্পোরেট সংবাদ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ব্রাক ব্যাংকের পরিচালনা পর্ষদ অনুমোদিত মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ব্যাংকটি ২ হাজার কোটি টাকা থেকে ৫ হাজার কোটি টাকা পরযন্ত মূলধন বাড়াবে। ব্রাক ব্যাংক সংঘস্বারকের ৬ নম্বর অনুচ্ছেদ সংশোধন করে অনুমোদিত মূলধন বাড়াতে পারবে।

ব্যাংকটি শেয়ারহোল্ডার এবং নিয়ন্ত্রক সংস্থার সম্মতি নিয়ে মূলধন বাড়াতে পারবে।