Corporate Sangbad
শেয়ারবাজার

অগ্রণী ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ

প্রকাশিত: ১১ এপ্রিল, ২০২৩, ৮:০৪ অপরাহ্ন · কর্পোরেট সংবাদ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান অগ্রণী ইন্স্যুরেন্স লিমিটেড গত ৩১ মার্চ, ২০২৩ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২৩-মার্চ’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

আজ মঙ্গলবার (১১ এপ্রিল) অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি’২৩-মার্চ’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত (consolidated) আয় (EPS) হয়েছে ৩৬ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটির স্বতন্ত্র (solo) ইপিএস হয়েছিল ৪৬ পয়সা।

গত ৩১ মার্চ, ২০২৩ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৯৭৪ টাকা ৯৬ পয়সা।