Corporate Sangbad
শেয়ারবাজার

গ্লোবাল ইসলামী ব্যাংকের পর্ষদ সভা ১৮ এপ্রিল

প্রকাশিত: ১১ এপ্রিল, ২০২৩, ১০:৩১ পূর্বাহ্ন · কর্পোরেট সংবাদ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি গ্লোবাল ইসলামী ব্যাংক লিমিটেডের পর্ষদ সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানিটির পর্ষদ সভা ১৮ এপ্রিল, দুপুর ২টায় অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর,২০২২ সমাপ্ত সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ সদস্যরা এই প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।

কোম্পানিটির সভা থেকে প্রথমবারের মত আসতে পারে লভ্যাংশের ঘোষণা।