Corporate Sangbad
শেয়ারবাজার

রোববার ২ কোম্পানির লেনদেন বন্ধ

প্রকাশিত: ৬ এপ্রিল, ২০২৩, ৪:৪০ অপরাহ্ন · কর্পোরেট সংবাদ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানির শেয়ার লেনদেন আগামী ৯ এপ্রিল, রোববার রেকর্ড ডেটের কারণে বন্ধ থাকবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে- সেনা কল্যাণ ইন্স্যুরেন্স ও ইউনাইটেড ইন্স্যুরেন্স লিমিটেড।

রেকর্ড ডেটের পর আগামী ১০ এপ্রিল, সোমবার থেকে কোম্পানিগুলোর লেনদেন চালু হবে।