Corporate Sangbad
আইন-আদালত

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ২২ বছর পর গ্রেফতার

প্রকাশিত: ৬ এপ্রিল, ২০২৩, ১:৫৯ অপরাহ্ন · কর্পোরেট সংবাদ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক : অস্ত্র মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দীর্ঘ ২২ বছর পর পলাতক আসামি মোঃ সেলিম (৪৫)কে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৩)।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) ভোর ৪টা ৪৫ মিনিটে ঢাকা জেলার আশুলিয়া এলাকা হতে অস্ত্র মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দীর্ঘ ২২ বছর যাবৎ পলাতক আসামি মোঃ সেলিম (৪৫)কে গ্রেফতার করে র‌্যাব-৩।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৩ এর অধিনায়ক লেঃ কর্ণেল আরিফ মহিউদ্দিন আহমেদ, পিপিএম (সেবা), বিজিবিএম, পিবিজিএম, পিএসসি।

অধিনায়ক জানান, ধৃত আসামির বিরুদ্ধে ‘১৮৭৮ সালের অস্ত্র আইনে’ সুনামগঞ্জ জেলার তাহিরপুর থানায় ২০০১ সালের একটি অস্ত্র মামলা এবং ২০০২ সালের একটি বিশেষ ট্রাইব্যুনাল মামলা রয়েছে। মামলা রুজু হওয়ার পর থেকেই ধৃত আসামি রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় পলাতক জীবনযাপন করে আসছে। পরবর্তীতে দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালত ২০১৫ সালে ধৃত আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড প্রদান করেন।

ধৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে।