Corporate Sangbad
শেয়ারবাজার

বিডি ফাইন্যান্সের লেনদেন বন্ধ মঙ্গলবার

প্রকাশিত: ৩ এপ্রিল, ২০২৩, ১:৪৬ অপরাহ্ন · কর্পোরেট সংবাদ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বিডি ফাইন্যান্স লিমিটেডের লেনদেন আগামীকাল ৪ এপ্রিল, মঙ্গলবার রেকর্ড ডেটের কারণে বন্ধ থাকবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, মঙ্গলবার কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে। এর আগে কোম্পানিটি স্পট মার্কেটে লেনদেন শুরু করে। রেকর্ড ডেটের কারণে মঙ্গলবার লেনদেন স্থগিত রাখবে কোম্পানিটি।

বুধবার থেকে কোম্পানিটির লেনদেন স্বাভাবিক নিয়মে চলবে।