Corporate Sangbad
শেয়ারবাজার

বোনাস বিওতে পাঠিয়েছে ২ কোম্পানি

প্রকাশিত: ১ জানুয়ারি, ২০২৩, ১১:১৩ পূর্বাহ্ন · কর্পোরেট সংবাদ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানির লভ্যাংশের বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে পাঠিয়েছে।

সিডিবিএল সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে- এসিআই ও বিডি ল্যাম্পস লিমিটেড।

সূত্র জানায়, কোম্পানিগুলো ৩১ ডিসেম্বর,২০২১ সমাপ্ত হিসাব বছরের বোনাস শেয়ার সিডিবিএলের মাধ্যমে আজ ১ জানুয়ারি বিও হিসাবে পাঠিয়েছে।

উল্লেখ্য, সমাপ্ত হিসাব বছরে এসিআই ৫৫ শতাংশ লভ্যাংশ দেবে। এর মধ্যে ৫ শতাংশ বোনাস। আর বিডি ল্যাম্পস ২৭ শতাংশ লভ্যাংশ দেবে। এর মধ্যে ৭ শতাংশ বোনাস।