Corporate Sangbad
কর্পোরেট

স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের ৩৭৩তম বোর্ড সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ১ এপ্রিল, ২০২৩, ১২:০৯ অপরাহ্ন · কর্পোরেট সংবাদ ডেস্ক

কর্পোরেট ডেস্ক: স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড এর পরিচালনা পর্ষদের ৩৭৩তম সভা বৃহস্পতিবার (৩০ মার্চ) ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ড রুমে অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের সম্মানিত চেয়ারম্যান কাজী আকরাম উদ্দিন আহ্মদ। সভায় ব্যাংকের সম্মানিত ভাইস চেয়ারম্যান কাজী খুররম আহমেদ, সম্মানিত পরিচালকবৃন্দ- সর্ব কামাল মোস্তফা চৌধুরী, ফেরদৌস আলী খান, অশোক কুমার সাহা, ফিরোজুর রহমান, মোঃ মনজুর আলম, এস. এ. এম. হোসাইন, মোহাম্মদ আবদুল আজিজ, আলহাজ্ব মোহাম্মদ শামসুল আলম, গুলজার আহমেদ, মোঃ জাহেদুল হক, এ কে এম আবদুল আলীম, মোঃ আবুল হোসেন এবং স্বতন্ত্র পরিচালক নাজমুল হক চৌধুরী ও গোলাম হাফিজ আহমেদ অংশগ্রহণ করেন।

সভায় আরো অংশগ্রহণ করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ হাবিবুর রহমান, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, সিআরও ও ক্যামেলকো মোঃ তৌহিদুল আলম খান, উপব্যবস্থাপনা পরিচালক ও সিওও মোহাম্মদ রফিকুল ইসলাম, উপব্যবস্থাপনা পরিচালক ও সিবিওএম. লতিফ হাসান, হেড অব বিজনেস ডেভেলপমেন্ট ও হেড অব এসবিএল শরি‘আহ্ সেক্রেটারিয়েট মোঃ মোহন মিয়া এবং ভারপ্রাপ্ত কোম্পানি সেক্রেটারি মোঃ আলী রেজা এফসিএমএ, সিআইপিএ।