Corporate Sangbad
শেয়ারবাজার

তমিজউদ্দিন টেক্সটাইল অনুমোদিত মূলধন বাড়াবে

প্রকাশিত: ২৯ মার্চ, ২০২৩, ১:২৬ অপরাহ্ন · কর্পোরেট সংবাদ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি তমিজউদ্দিন টেক্সটাইল অনুমোদিত মূলধন বাড়াবে। কোম্পানিটি ৩৫ কোটি টাকা থেকে ১০০ কোটি টাকা পরযন্ত মূলধন বাড়াবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র জানায়, তমিজউদ্দিন টেক্সটাইল রেজিস্টার অব জয়েন্ট স্টক কোম্পানির অনুমোদন সাপেক্ষে মূলধন বাড়াতে পারবে।

সর্বশেষ প্রান্তিকে তমিজউদ্দিন টেক্সটাইল শেয়ার প্রতি আয় করেছে ২ টাকা ৭২ পয়সা।