Corporate Sangbad
কর্পোরেট

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন বিএইচবিএফসি’র

প্রকাশিত: ২৬ মার্চ, ২০২৩, ১:৪১ অপরাহ্ন · কর্পোরেট সংবাদ ডেস্ক

কর্পোরেট সংবাদ ডেস্ক: ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সকল মুক্তিযোদ্ধা, স্বাধীনতা সংগ্রামে জীবন উৎসর্গকারী শহিদ ও স্বাধীনতার রূপকার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করে বিএইচবিএফসি। এদিন পূর্বাহ্নে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে জাতির পিতার প্রতিকৃতি এবং জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়। বিএইচবিএফসি ব্যবস্থাপনা পরিচালক মো: আব্দুল মান্নানের নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এবং উপব্যবস্থাপনা পরিচালক অরুন কুমার চৌধুরীর নেতৃত্বে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির দুই মহাব্যবস্থাপক: যথাক্রমে মো. তোফায়েল আহমদ ও মো. খাইরুল ইসলামসহ সর্বস্তরের উল্লেখযোগ্য সংখ্যক কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।