Corporate Sangbad
আইন-আদালত

কারাগারে মাদক মামলার আসামির মৃত্যু

প্রকাশিত: ২৫ মার্চ, ২০২৩, ২:৪৬ অপরাহ্ন · কর্পোরেট সংবাদ ডেস্ক

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা জেলা কারাগারে মাদক মামলার এক আসামির মৃত্যুর ঘটনা ঘটেছে।

শনিবার সকাল ১০টার দিকে মনিরুল ইসলাম (৪৫) নামে ওই আসামির মৃত্যুর ঘটনা ঘটে।

মনিরুল ইসলাম সাতক্ষীরা সদর উপজেলার ভাটপাড়া গ্রামের মৃত রউচ উদ্দীন সরদারের পুত্র।

নিহতের ভাই আতাউর রহমান বলেন, ১৫ দিন আগে একটি মাদক মামলায় মনিরুলকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়।শনিবার সকালে জানতে পারি সে মারা গেছে।

সাতক্ষীরা জেলা কারাগারের জেল সুপার, মামুনুর রশিদ জানান, মাদক মামলায় মনিরুল কারাগারে ছিলেন। শুক্রবার রাতে তিনি ইঠাৎ অসুস্থ হয়ে পড়েলে তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়।এবং সেখানে তার অবস্থায় অবনতি ঘটলে শনিবার সকালে তার মৃত্যু হয়।