Corporate Sangbad
শেয়ারবাজার

ঢাকা ডাইং নগদ লভ্যাংশ পাঠিয়েছে

প্রকাশিত: ২৩ মার্চ, ২০২৩, ৬:০০ অপরাহ্ন · কর্পোরেট সংবাদ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ঢাকা ডাইং লিমিটেড ৩০ জুন, ২০২২ সমাপ্ত সময়ের লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটি নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।

আলোচ্য সময়ে কোম্পানিটি ২৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।