Corporate Sangbad
বিশেষ প্রতিবেদন

ডিএমপির অভিযানে মাদকসহ গ্রেফতার ৫১

প্রকাশিত: ২২ মার্চ, ২০২৩, ৪:৫৫ অপরাহ্ন · কর্পোরেট সংবাদ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বুধবার (২২ মার্চ) ডিএমপির মিডিয়া বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।

ডিএমপি জানায়, ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ২১ মার্চ সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ১১৮৪ পিস ইয়াবা, ৮ কেজি ৯৩০ গ্রাম ৫০ পুরিয়া গাঁজা, ৮৭ গ্রাম ৩১১ পুরিয়া হেরোইন ও ৪০ বোতল ফেন্সিডিল উদ্ধারমূলে জব্দ করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৪ টি মামলা রুজু হয়েছে।