Corporate Sangbad
শেয়ারবাজার

ইউনিক হোটেলের নাম পরিবর্তনের অনুমতি

প্রকাশিত: ২২ মার্চ, ২০২৩, ১০:৪৫ পূর্বাহ্ন · কর্পোরেট সংবাদ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইউনিক হোটেল অ্যান্ড রিসোটসের নাম পরিবর্তনের প্রস্তাব অনুমোদন করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটি ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস লিমিটেড এর পরিবর্তে ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস পিএলসি নাম রাখবে।

আগামীকাল ২৩ মার্চ থেকে কোম্পানিটির নতুন নাম কারযকর হবে। নাম পরিবর্তন ছাড়া অন্যান্য তথ্য অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে কোম্পানিটি।