December 14, 2025 - 7:15 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeকর্পোরেট ভয়েসআয়কর জনজীবনের সঙ্গে সামঞ্জস্য হতে হবে: শফিউল ইসলাম মহিউদ্দিন

আয়কর জনজীবনের সঙ্গে সামঞ্জস্য হতে হবে: শফিউল ইসলাম মহিউদ্দিন

spot_img

জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে আয়করসীমা সামঞ্জস্যপূর্ণ নয়। অনেকের আয় দিয়ে এখনো ৪ জনের পরিবার চলছে। বার্ষিক আড়াই লাখ টাকার ওপরে যদি আয়কর প্রদান করা লাগে তা হলে স্বাভাবিকভাবেই তারা নিরুৎসাহী হবে। এরই পরিপ্রেক্ষিতে করমুক্ত আয়ের সীমা কমপক্ষে ৩ লাখ টাকা করা উচিত। আয়কর মেলা নিয়ে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতির সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন এক দৈনিক পত্রিকায় দেওয়া সাক্ষাতকারে এ কথা বলেন। দৈনিক আমাদের সময় পত্রিকার সৌজন্যে সাক্ষাতকারটি হুবহু তলে ধরা হল।

প্রশ্ন : আয়কর মেলা নিয়ে প্রত্যাশা কী?
শফিউল: আয়কর মেলা মূলত করদাতাদের উৎসাহী করতে করা হয়। কর অঞ্চলগুলোতে ঝামেলা, আর্থিক লেনদেন, আইনজীবীদের কারসাজি ইত্যাদি রোধেই এই মেলা সর্বস্তরে প্রশংসিত হয়েছে। কিন্তু অনেকে বিশেষ করে নতুন করদাতারা এই মেলা নিয়ে সমস্যার কথা বলছে। মেলায় কিছু কারিগরি দিক ও সেবা প্রদানকারীর জনবল কম বলে তারা মনে করছে।

প্রশ্ন: করমুক্ত আয়ের সীমা কি যথেষ্ট রয়েছে?
শফিউল: বর্তমানে জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে আয়করসীমা সামঞ্জস্যপূর্ণ নয়। অনেকের আয় দিয়ে এখনো ৪ জনের পরিবার চলছে। যদি বার্ষিক আড়াই লাখ টাকার ওপরে যদি আয়কর প্রদান করা লাগে তা হলে স্বাভাবিকভাবেই তারা নিরুৎসাহী হবে। এরই পরিপ্রেক্ষিতে আমরা করমুক্ত আয়ের সীমা কমপক্ষে ৩ লাখ টাকা করার দাবি জানিয়েছিলাম।

প্রশ্ন: আয়করের হার ও সীমা বাড়লে কি আদায় কমত না?
শফিউল: আয়করের হার ও সীমা বৃদ্ধি করলে আদায় আরও বৃদ্ধি পেত। এখন আড়াই লাখ টাকার ওপর আয় হলে তাকে ১০ শতাংশ হারে কর দিতে হচ্ছে। কিন্তু এই হার যদি ৫ শতাংশ করা হয় তা হলে কিন্তু করদাতার সংখ্যা বৃদ্ধি পাবে। আর যদি এই হার ৫০ শতাংশ করে তা হলে করদাতার সংখ্যা একদম কমে যাবে। তেমনি আড়াই লাখের স্থলে ৩ লাখ করলেও করদাতারা কিন্তু উৎসাহীই হবে।

প্রশ্ন: করদাতাদের সামাজিক সুবিধা দেওয়া হচ্ছে না কেন?
শফিউল: করদাতাদের হাসপাতাল, বিমানবন্দর, বাস ও লঞ্চের টিকিট ইত্যাদি ছাড়াও সামাজিক অন্যান্য ক্ষেত্রে বিশেষ সুবিধা দেওয়া প্রয়োজন। এই সুবিধার ব্যবস্থা করা গেলে একজন করদাতার উপযুক্ত সম্মানটা সবাই বুঝতে পারবে।

প্রশ্ন: ব্যবসায়ীদের জন্য অনেক ক্ষেত্রে সুবিধা প্রদান করা হয়েছে?
শফিউল: দেশের রাজস্বের অনেকাংশই ব্যবসায়ীরাই প্রদান করছে। উৎসে কর ০.১ শতাংশ কমানো হয়েছে সম্প্রতি। এ ছাড়া পোশাক খাতে কয়েক ধরনের ভ্যাটও প্রত্যাহার হয়েছে। এই দাবিগুলো আমরা কয়েক বছর ধরে করে আসছি। কেননা এই সুবিধা দিলে দেশে ব্যবসার পরিবেশ তৈরি হবে। তেমনি আমাদের দেশে নতুন উদ্যোক্তা তৈরি হচ্ছে না। এই ধরনের সুবিধার ফলে দেশে ব্যবসা সম্প্রসারণ হবে।

আরও পড়ুন: ‘করপোরেট সুশাসন প্রতিষ্ঠাই কোম্পানি সচিবের অন্যতম প্রধান দায়িত্ব: মো. জাকির হোসেন

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

ওসমান হাদির অবস্থা আশঙ্কাজনক: মেডিকেল বোর্ড

কর্পোরেট সংবাদ ডেস্ক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। সর্বশেষ স্বাস্থ্যগত...

সন্ত্রাসী দমনে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’ চালু করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

কর্পোরেট সংবাদ ডেস্ক: আসন্ন জাতীয় নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতকরণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও ফ্যাসিস্ট সন্ত্রাসীদের দমনে অবিলম্বে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’ চালু করা হবে...

ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়

কর্পোরেট সংবাদ ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাপ্তাহিক ও সরকারি ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়। শনিবার (১৩...

কুইন’স কমনওয়েলথ রচনা প্রতিযোগিতায় স্বর্ণ-রৌপ্যসহ ৭ অ্যাওয়ার্ড জয় বাংলাদেশের শিক্ষার্থীদের

কর্পোরেট সংবাদ ডেস্ক : কুইন’স কমনওয়েলথ রচনা প্রতিযোগিতা ২০২৫ -এ স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জসহ সাতটি অ্যাওয়্যার্ড জিতে নিয়েছে গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুল, উত্তরার শিক্ষার্থীরা। এ...

বেনাপোল সীমান্তে ব্যাপক নজরদারি ও তল্লাশি কার্যক্রম চালাচ্ছে বিজিবি

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: রাজধানীর বিজয়নগর এলাকায় ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধের ঘটনার পর সীমান্ত এলাকায়...

হাদিকে গুপ্ত বাহিনী নিষিদ্ধ বাহিনী হামলা করেছে: শিবির সেক্রেটারি

নোয়াখালী প্রতিনিধি: হাদিকে গুপ্ত বাহিনী নিষিদ্ধ বাহিনী হামলা করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম। শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে নোয়াখালীর...

ওয়ালটন পণ্যের ক্রেতাদের হাতে উপহারের ফ্রিজ, টিভি হস্তান্তর

কর্পোরেট ডেস্ক: ইলেকট্রনিক্স পণ্য ক্রয়ে গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে দেশব্যাপী চলছে ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন। ক্যাম্পেইনের ২৩তম সিজনে ওয়ালটন ফ্রিজ, এসি, টিভি, ওয়াশিং মেশিন বা...

হাদির হত্যাচেষ্টাকারীকে ধরিয়ে দিতে পারলে ৫০ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্র উপদেষ্টা

কর্পোরেট সংবাদ ডেস্ক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর প্রাণঘাতী হামলায় জড়িত ব্যক্তিকে ধরিয়ে দিতে পারলে...