Corporate Sangbad
শেয়ারবাজার

লাফার্জহোলসিম স্পট মার্কেটে যাচ্ছে আগামীকাল

প্রকাশিত: ২১ মার্চ, ২০২৩, ৪:২৯ অপরাহ্ন · কর্পোরেট সংবাদ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড আগামীকাল বুধবার, ২২ মার্চ স্পট মার্কেটে যাচ্ছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পনিটির স্পট মার্কেটে লেনদেন শেষ হবে আগামী ২৩ মার্চ, বৃহস্পতিবার। কোম্পানিটির রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৭ মার্চ, সোমবার।

আর রেকর্ড ডেটের দিন কোম্পানিটির লেনদেন বন্ধ থাকবে।