Corporate Sangbad
কর্পোরেট

প্রিমিয়ার ব্যাংকের লোহাগড়া শাখার শুভ উদ্বোধন

প্রকাশিত: ২০ মার্চ, ২০২৩, ৫:৪৭ অপরাহ্ন · কর্পোরেট সংবাদ ডেস্ক

কর্পোরেট সংবাদ ডেস্ক : প্রিমিয়ার ব্যাংক লোহাগড়া শাখার শুভ উদ্বোধন করা হয়। সম্প্রতি, হোল্ডিং নং-৩৫৪ (২য় তলা), লোহাগড়া বাজার (গুড় পট্টি) লোহাগাড়া, নড়াইলে প্রধান অতিথি হিসেবে এ ব্রাঞ্চ’র আনুষ্ঠানিক উদ্বোধন করেন মিল্ক ভিটার (বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেড) সম্মানিত চেয়ারম্যান এবং রুমি ফিশ ফিড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শেখ নাদির হোসেন লিপু।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রিমিয়ার ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নওশের আলী এবং সাথে ছিলেন ইভিপি ও হেড অব ব্র্যান্ড মার্কেটিং ও কমিউনিকেশন মোঃ তারেক উদ্দিন, লোহাগড়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি মুন্সী আলাউদ্দিন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ লোহাগড়ার সভাপতি মৃত্যুঞ্জয় কুমার দাস, গোপালগঞ্জ চেম্বার অব কমার্সের সাধারন সম্পাদক শেখ মাসুদুর রহমান, গোপালগঞ্জ আওয়ামী লীগ সিনিয়র উপদেষ্টা শেখ মোহাম্মদ রুহুল আমিনসহ স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।