Corporate Sangbad
কর্পোরেট

সাউথইস্ট ব্যাংককে পুরস্কৃত করল ঢাকা ওয়াসা

প্রকাশিত: ১৯ মার্চ, ২০২৩, ৭:৩২ অপরাহ্ন · কর্পোরেট সংবাদ ডেস্ক

কর্পোরেট সংবাদ ডেস্ক: সাউথইস্ট ব্যাংক লিমিটেড ঢাকা ওয়াসার “বিল কালেকশন অ্যাওয়ার্ড” অর্জন করেছে। ঢাকা ওয়াসার বিল সংগ্রহে ২০২১-২০২২ অর্থ বছরের জন্য ৪০ টি ব্যাংকের মধ্যে ‘তৃতীয় স্থান’ অর্জন করেছে সাউথইস্ট ব্যাংক।

সাউথইস্ট ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দ্বায়িত্ব) নুরুদ্দিন মো. সাদেক হোসাইন অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী মো. তাজুল ইসলাম, এমপি এর নিকট থেকে পুরস্কারের সনদ ও ক্রেস্ট গ্রহণ করেন।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী তাকসিম এ খান।