বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
শিরোনাম
পহেলা বৈশাখ আমাদের আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক : প্রধানমন্ত্রী ছাত্র-ছাত্রীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে পাঠ্যক্রমে টেকনিক্যাল কোর্স যুক্ত করছে জাতীয় বিশ্ববিদ্যালয় বাংলাদেশিদের জন্য আগামী সপ্তাহে মেডিকেল-বিজনেস ভিসা চালু করছে ভারত ২০ এপ্রিল শাহজিবাজার পাওয়ারের পর্ষদ সভা বাংলা নববর্ষ ঘিরে কোনো ধরনের নাশকতার শঙ্কা নেই: র‍্যাব ডিজি বাধ্যতামূলক ছুটিতে ইসলামী ব্যাংকের এমডি ফাঁকা বাড়িতে আমগাছে ঝুলছিল কিশোরীরর মরেদহ শার্শায় জাল সনদে চাকরি, তদন্তে ধরা ৩ শিক্ষক ব্যবহারের আগেই ক্ষতিগ্রস্ত সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্কের শত কোটি টাকার সড়ক লোন থেকে শপিং, ইউসিবি ওয়ান অ্যাপে
অর্থ-বাণিজ্য

মেট্রো রেলে প্রথম দিনে আয় ২ লাখ ৭৪ হাজার ৮৭২ টাকা

নিজস্ব প্রতিবেদক : মেট্রো রেল চালু হওয়ার প্রথম দিন ৩ হাজার ৮৫৭ যাত্রী ভ্রমণের সুযোগ পেয়েছেন। উদ্বোধ‌নের পরদিন বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকাল ৮টা থে‌কে বেলা ১২টা পর্যন্ত উত্তরার দিয়াবাড়ী থেকে আগারগাঁও রুটে টি‌কিট কে‌টে যাতায়াত করেন তারা।

এ থেকে মেট্রো রেলের আয় হয়েছে ২ লাখ ৭৪ হাজার ৮৭২ টাকা। মোট যাত্রীর মধ্যে ৩ হাজার ৭৫৬ জন একক পাস ব্যবহার করেছেন।

তারা সবাই ৬০ টাকা করে ভাড়া দিয়েছেন। এতে আয় হয় ২ লাখ ২৫ হাজার ৩৬০ টাকা। এ ছাড়া ৯৯ জন্য এমআরটি পাস ব্যবহার করেছেন। প্রতি এমআরটি পাসের বিপরীতে ৫০০ টাকা করে পেয়েছে মেট্রো কর্তৃপক্ষ। এতে আয় হয়েছে ৪৯ হাজার ৫০০ টাকা। এই কার্ড থেকে ৯৯ যাত্রীর ভাড়া কাটা হয়েছে। আর দুজন যাত্রী র‍্যাপিড কার্ড ব্যবহার করেছেন। সেখান থেকে ১২০ টাকা ভাড়া পাওয়া গেছে।

সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আগারগাঁও থেকে ২৫টি ও উত্তরা থেকে ২৫টি করে মোট ৫০টি ট্রিপ দেয় মেট্রো রেল।

শুরুর দিন অনেকেই বিদ্যুৎচালিত এই ট্রেনে যাতায়াতের চেষ্টা করলেও পারেননি। ফলে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকেও ফিরে যেতে হয়েছে অনেককেই।

এই সম্পর্কিত আরো

পহেলা বৈশাখ আমাদের আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক : প্রধানমন্ত্রী

ছাত্র-ছাত্রীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে পাঠ্যক্রমে টেকনিক্যাল কোর্স যুক্ত করছে জাতীয় বিশ্ববিদ্যালয়

বাংলাদেশিদের জন্য আগামী সপ্তাহে মেডিকেল-বিজনেস ভিসা চালু করছে ভারত

২০ এপ্রিল শাহজিবাজার পাওয়ারের পর্ষদ সভা

বাংলা নববর্ষ ঘিরে কোনো ধরনের নাশকতার শঙ্কা নেই: র‍্যাব ডিজি

বাধ্যতামূলক ছুটিতে ইসলামী ব্যাংকের এমডি

ফাঁকা বাড়িতে আমগাছে ঝুলছিল কিশোরীরর মরেদহ

শার্শায় জাল সনদে চাকরি, তদন্তে ধরা ৩ শিক্ষক

ব্যবহারের আগেই ক্ষতিগ্রস্ত সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্কের শত কোটি টাকার সড়ক

লোন থেকে শপিং, ইউসিবি ওয়ান অ্যাপে