Corporate Sangbad
শেয়ারবাজার

বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেটের এজিএম অনুষ্ঠিত

প্রকাশিত: ২৯ ডিসেম্বর, ২০২২, ৯:৪০ অপরাহ্ন · কর্পোরেট সংবাদ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম) এর ১৫তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দুপুরে রাজধানীর তোপখানা রোডের বিজিআইসি টাওয়ারে অবস্থিত ইন্সটিটিউটের সম্মেলন কক্ষে এজিএম অনুষ্ঠিত হয়।

এজিএম এ সভাপতিত্ব করেন বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেটের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)-এর চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।

বিআইসিএম এর বার্ষিক সাধারণ সভায় অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।