Corporate Sangbad
শেয়ারবাজার

সী পার্ল বীচ শামীম এন্টারপ্রাইজের শেয়ার অধিগ্রহণ করবে

প্রকাশিত: ১৪ মার্চ, ২০২৩, ১০:৪৪ পূর্বাহ্ন · কর্পোরেট সংবাদ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সী পার্ল বীচের পরিচালনা পর্ষদ শামীম এন্টারপ্রাইজের শেয়ার অধিগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সী পার্ল শামীম এন্টারপ্রাইজের ৩০ শতাংশ শেয়ার অধিগ্রহণ করবে। কোম্পানিটি প্রতিটি শেয়ার ১০ টাকা মূল্যের ৩ কোটি ৩৯ লাখ ৮ হাজার ১৬০টি শেয়ার অধিগ্রহণ করবে।

সী পার্ল বিশেষ সাধারণ সভায় শেয়ারহোল্ডারদের সম্মতি নিয়ে কোম্পানিটির শেয়ার অধিগ্রহণ করতে পারবে।