Corporate Sangbad
বিশেষ প্রতিবেদন

ডিএমপির অভিযানে মাদকসহ গ্রেফতার ৫৪

প্রকাশিত: ১২ মার্চ, ২০২৩, ১২:১৪ অপরাহ্ন · কর্পোরেট সংবাদ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

রোববার (১২ মার্চ) ডিএমপির মিডিয়া উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।

ডিএমপি জানায়, ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে শনিবার (১১ মার্চ) সকাল ছয়টা থেকে আজ রবিবার (১২ মার্চ) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ৯৩৯৩ পিস ইয়াবা, ২০ লিটার দেশিমদ, ৯ গ্রাম ১১৬ পুরিয়া হেরোইন, ৯৯ কেজি ৮৫ গ্রাম গাঁজা ও ২৬ পিস নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৭টি মামলা রুজু হয়েছে।