Corporate Sangbad
শেয়ারবাজার

নাম পরিবর্তন করবে এমজেএলবিডি

প্রকাশিত: ৯ মার্চ, ২০২৩, ৩:৩৭ অপরাহ্ন · কর্পোরেট সংবাদ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এমজেএল বাংলাদেশ নাম পরিবর্তনের অনুমতি পেয়েছে। কোম্পানিটির নতুন নামের প্রস্তাব অনুমোদন করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটি এমজেএল বাংলাদেশ লিমিটেডের পরিবর্তে এমজেএল বাংলাদেশ পিএলসি নাম রাখবে। আগামী ১২ মার্চ, রোববার থেকে কোম্পানিটি নতুন নামে পুঁজিবাজারে লেনদেন করবে।

নাম পরিবর্তন ছাড়া অন্যান্য তথ্য অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে কোম্পানিটি।