Corporate Sangbad
আন্তর্জাতিক

পাকিস্তানে বোমা হামলায় ৯ পুলিশ নিহত

প্রকাশিত: ৬ মার্চ, ২০২৩, ৩:৫০ অপরাহ্ন · কর্পোরেট সংবাদ ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের বেলুচিস্তানের বোলানে পুলিশের গাড়িতে বোমা হামলায় অন্তত ৯ পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন ১৩ পুলিশ সদস্য। সোমবার ৬ ফেব্রুয়ারি এ ঘটনা ঘটে।

বেলুচিস্তানের কাচ্চি জেলার সিনিয়র সুপারিনটেন্ডেন্ট অব পুলিশ (এসএসপি) মোহাম্মদ নোতেজাই হতাহতের বিষয়টি জানিয়ে বলেন, সিবি-কাচ্চি সীমান্তের কামব্রি সেতু এলাকায় এই হামলার ঘটনা ঘটে।

নোতেজাই বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে এটি আত্মঘাতী হামলা। তদন্তের পরই সুনির্দিষ্ট করে বলা যাবে এটা কি ধরনের হামলা ছিল। আহতদের ঘটনাস্থলের কাছের হাসপাতালে নেওয়া হয়েছে। বম্ব ডিসপোজাল স্কোয়াড ও নিরাপত্তাকর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছে। এ ছাড়া এলাকাটি আইনশৃঙ্খলা বাহিনী ঘিরে রেখেছে এবং তল্লাশি অভিযান চালাচ্ছে।