Corporate Sangbad
কর্পোরেট

ময়মনসিংহে এসআইবিএল-এর গ্রাহক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৬ মার্চ, ২০২৩, ২:১১ অপরাহ্ন · কর্পোরেট সংবাদ ডেস্ক

কর্পোরেট সংবাদ ডেস্ক : সোশ্যাল ইসলামী ব্যাংকের ময়মনসিংহ অঞ্চলের গ্রাহকদের অংশগ্রহণে এক সমাবেশ ও মতবিনিময় সভা ময়মনসিংহের সিলভার ক্যাসেলে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম। ব্যাংকের ইনভেস্টমেন্ট রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশনের প্রধান মোঃ তৌহিদ হোসেন, মার্কেটিং এন্ড ব্র্যান্ড কমিউনিকেশন ডিভিশনের প্রধান মোঃ মনিরুজ্জামান, ময়মনসিংহ শাখা রব্যবস্থাপক মোঃ আবদুল কাদের, ময়মনসিংহ অঞ্চলের গ্রাহক, ব্যবসায়ী প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের চাহিদা ও প্রয়োজনীয়তা বিবেচনায় এনে নানা জীবনধর্মী সেবাপণ্য চালুর মাধ্যমে এসআইবিএলকে গণমানুষের ব্যাংকে পরিণত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

তিনি ব্যাংকিং সেক্টর নিয়ে সাম্প্রতিক সময়ে বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত সংবাদকে ভিত্তিহীন ও অপপ্রচার বলে উল্লেখ করে ব্যাংকের প্রতি গ্রাহকদের আস্থা রাখার আহবান জানান এবং সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।