Corporate Sangbad
শেয়ারবাজার

লিন্ডেবিডির পর্ষদ সভা ১২ মার্চ

প্রকাশিত: ৫ মার্চ, ২০২৩, ৯:১১ অপরাহ্ন · কর্পোরেট সংবাদ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি লিন্ডে বাংলাদেশ লিমিটেডের পর্ষদ সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানিটির পর্ষদ সভা ১২ মার্চ, বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর,২০২২ সমাপ্ত সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ সদস্যরা এই প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।

আগের বছর কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ৫৫০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।