Corporate Sangbad
শেয়ারবাজার

ইউনিলিভার কনজুমার কেয়ারের পর্ষদ সভার তারিখ পরিবর্তন

প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি, ২০২৩, ৩:২০ অপরাহ্ন · কর্পোরেট সংবাদ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইউনিলিভার কনজুমার কেয়ার লিমিটেড সম্প্রতি ঘোষিত পরিচালনা পর্ষদ সভার তারিখ পরিবর্তন করেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা আগামী ৯ মার্চ বিকাল সাড়ে ৪টায় অনুষ্ঠিত হবে।

এর আগে কোম্পানিটি ১ মার্চ বিকাল ৫টায় পর্ষদ সভার ঘোষণা দিয়েছিল। সভায় ২০২২ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।