Corporate Sangbad
বিশেষ প্রতিবেদন

ডিএমপির অভিযানে মাদকসহ গ্রেফতার ৩২

প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি, ২০২৩, ১১:৪৬ পূর্বাহ্ন · কর্পোরেট সংবাদ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৩২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) ডিএমপির মিডিয়া উইং থেকে এ তথ্য জানা গেছে।

ডিএমপি জানায়, গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ৫৭২২ পিস ইয়াবা, ১৭.২ গ্রাম ১১৩ পুরিয়া হেরোইন, ৩ কেজি ৫০ গ্রাম গাঁজা, ৮ বোতল ফেন্সিডিল ও ১২ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে রবিবার (২৬ ফেব্রুয়ারি ২০২৩ খ্রি.) সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২০টি মামলা রুজু হয়েছে।