Corporate Sangbad
বিশেষ প্রতিবেদন

ঢাকায় মাদকসহ গ্রেফতার ৪০

প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি, ২০২৩, ৯:৩৯ অপরাহ্ন · কর্পোরেট সংবাদ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) ডিএমপির মিডিয়া উইং থেকে এ তথ্য জানানো হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ৪১৪৯ পিস ইয়াবা, ৫ বোতল ফেন্সিডিল, ১৩১ গ্রাম হেরোইন, ৬ কেজি ৩২৫ গ্রাম গাঁজা ও ৩ লিটার দেশি মদ উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৩টি মামলা রুজু হয়েছে।