Corporate Sangbad
শেয়ারবাজার

ফু-ওয়াং ফুডের পর্ষদ সভা ২৭ ফেব্রুয়ারি

প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি, ২০২৩, ১০:৫৭ পূর্বাহ্ন · কর্পোরেট সংবাদ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফু-ওয়াং ফুড লিমিটেডের পরিচালনা পর্ষদের সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ২৭ ফেব্রুয়ারি, বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর ,২০২২ সমাপ্ত সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।