Corporate Sangbad
তথ্য-প্রযুক্তি

পদত্যাগ করলেন ইউটিউবের সিইও সুসান ওজস্কি

প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:৩২ অপরাহ্ন · কর্পোরেট সংবাদ ডেস্ক

তথ্য-প্রযুক্তি ডেস্ক : প্রায় এক দশক দায়িত্ব পালনের পর পদ ছাড়লেন ইউটিউবের সিইও সুসান ওজস্কি। ইউটিউবে তার স্থলাভিষিক্ত হবেন প্রতিষ্ঠানটির চিফ প্রোডাক্ট অফিসার নীল মোহন। ফলে তাকে সহায়তা করতে আরো অল্প কিছু দিন তিনি ইউটিউবে কাজ করবেন। বিবিসি

চাকরি ছাড়ার বিষয়ে এক ব্লগপোস্টে ওজস্কি লিখেছেন, সিদ্ধান্ত নিয়েছি জীবনে নতুন অধ্যায় সূচনা করার। এখন মনোযোগ থাকবে আমার পরিবার, স্বাস্থ্য এবং আমার শখের বিষয়ের প্রতি।

সুসান ওজস্কি গুগলের সঙ্গে যুক্ত হন ১৯৯৮ সালে, যখন গুগলের প্রতিষ্ঠাতা সার্গেই ব্রিন এবং ল্যারি পেজ ওজিসিক্কির সিলিকন ভ্যালির বাসার গ্যারেজে গুগলকে দাঁড় করান। এরপর তিনি প্রতিষ্ঠানটির প্রথম মার্কেটিং ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন। তার ২৫ বছরের চাকরির জীবনে তিনি প্রথম বিশ জন কর্মীর একজন ছিলেন।