January 18, 2026 - 10:43 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeবিনোদন"অভাগী" শিরোনামে নতুন মৌলিক গান নিয়ে আসলেন শিল্পী মুন্নী আক্তার

“অভাগী” শিরোনামে নতুন মৌলিক গান নিয়ে আসলেন শিল্পী মুন্নী আক্তার

spot_img

জাকির হোসেন আজাদী: “অভাগী” শিরোনামে নতুন মৌলিক গান নিয়ে আসলেন প্রতিশ্রুতিশীল কণ্ঠশিল্পী মুন্নী আকতার। গানটি খুব শিগগিরই শিল্পীর নিজস্ব ইউটিউব চ‍্যানেল “আশা অফিসিয়াল” এ মুক্তি পেতে যাচ্ছে। অভাগী” গানটির কথা লিখেছেন খ‍্যাতিমান গীতিকার লিয়াকত আলী বিশ্বাস। সুরঃ সুমন সিদ্দিকী। সঙ্গীতায়োজনঃ আতিকুর রহমান আতিক। এই গান বিষয়ে শিল্পীর সঙ্গে কথা হয়। তখন তিনি তাঁর সঙ্গীত জীবন নিয়ে নানা কথা তুলে ধরেন।

তিনি বলেন, “স্টেজ শো তেমন করা হয় না। তবে ভবিষ্যতে বেশি বেশি করার ইচ্ছে আছে। আমি ডুয়েট গান চারটা করেছি। একটা সলোসহ মোট পাঁচটা। আরো একটা ডুয়েট গানের প্রক্রিয়া চলমান রয়েছে।

তিনি আরও বলেন, “সর্বশেষ ‘অভাগী’ শিরোনামে একটি মৌলিক গান করলাম। গানটির কথা শ্রদ্ধেয় লিয়াকত আলী বিশ্বাস স্যারের। সুর করেছেন সুমন সিদ্দিকী এবং সঙ্গীতায়োজন করেছেন আতিকুর রহমান আতিক। গানটি অনেক সুন্দর। আশা করি দর্শক হৃদয়ে জায়গা করে নিবে।

তিনি বলেন, “গান আমি ছোট বেলা থেকেই অনেক ভালোবাসি বলতে গেলে গান পাগল ছিলাম। সব ধরনের গান করতাম যেটাই ভালো লাগতো সেটাই গাইতাম। আমি গান ভালোবাসি তাই গানের জগতে আসা। আমার মা আমার গানের গুরু। মায়ের কাছেই গান শিখেছি। মা অনেক ভালো গান করতো।আমি গ্রামে থাকতাম সেই সময় কার কাছে যেতে হবে শিখতে জানতাম না। তাই প্রাতিষ্ঠানিক ভাবে শেখা হয়নি। তবে এখন আমি আলাউদ্দিন স্যারের ওখানে শিখছি।

তিনি বলেন, “গান নিয়ে পরিকল্পনা বলতে গেলে, যেতে হবে দূর, দূর থেকে আরো বহুদূর। যতোদিন বেঁচে আছি ভালো ভালো গান করতে চাই। আর আমার দর্শকও শ্রোতা ভাই বোনদের বলতে চাই আপনাদের কাছে যদি আমার গান ভালো লাগে তাহলে আমাকে সাপোর্ট করবেন উৎসাহ দিবেন। যেন আমার গান গাওয়ার ইচ্ছেটা দ্বিগুণ হয়। আর আমার জন্য দোয়া করবেন। ভালো ভালো বাংলা গান শুনবেন। বাংলা গানের সাথে থাকবেন। সবার জন্য শুভকামনা।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ চূড়ান্ত

কর্পোরেট সংবাদ ডেস্ক: রাজধানীর সাতটি কলেজ নিয়ে গঠিত হতে যাওয়া ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র অধ্যাদেশ চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। রোববার (১৮ জানুয়ারি) মন্ত্রণালয়ের...

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫০তম পর্ষদ সভা অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এর পরিচালনা পর্ষদের ৪৫০তম সভা রবিবার (১৮ জানুয়ারি) প্রধান কার্যালয় সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। পর্ষদ চেয়ারম্যান খাজা শাহরিয়ার সভায় সভাপতিত্ব...

২৭ আসনে এনসিপির প্রার্থী ঘোষণা, কে কোথায় নির্বাচন করবেন?

কর্পোরেট সংবাদ ডেস্ক: জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটে থাকা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমঝোতায় পাওয়া ৩০টি আসনের মধ্যে ২৭টিতে প্রার্থী ঘোষণা করেছে। বাকি...

মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে জুলাই যোদ্ধাদের জন্য আলাদা ডিপার্টমেন্ট হবে: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় গেলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মধ্যে জুলাই যোদ্ধাদের জন্য আলাদা একটি ডিপার্টমেন্ট তৈরি করা...

সূচকের উত্থানে লেনদেন শেষ

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১৮ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন বেশির ভাগ কোম্পানির শেয়ার দর ও...

২২ জানুয়ারি আনলিমা ইয়ার্ন ডাইংয়ের পর্ষদ সভা

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আনলিমা ইয়ার্ন ডাইং লিমিটেড পর্ষদ সভা আগামী ২২ জানুয়ারি বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।...

সাইবার নিরাপত্তা খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতার মান বাড়াল ক্যাসপারস্কি

কর্পোরেট ডেস্ক: সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও জবাবদিহিতার ক্ষেত্রে শীর্ষ অবস্থানে রয়েছে গ্লোবাল সাইবার সিকিউরিরটি প্রতিষ্ঠান ক্যাসপারস্কি। একটি স্বাধীন গবেষণায় এ তথ্য উঠে এসেছে।...

নোয়াখালীতে বিএনপি নেতার ইন্ধনে ডাকাত আখ্যা দিয়ে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কবিরহাট উপজেলার নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক মাসুদের (৪৯) ইন্ধনে ছয় মামলার আসামি মিজানুর রহমান ওরফে রনি (৩৫)...