Corporate Sangbad
কর্পোরেট

সলঙ্গার হাটিকুমরুলে যমুনা ব্যাংকের এজেন্ট শাখা উদ্বোধন

প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি, ২০২৩, ৫:৩১ অপরাহ্ন · কর্পোরেট সংবাদ ডেস্ক

সেলিম রেজা, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের সলঙ্গার হাটিকুমরুলে যমুনা ব্যাংকের এজেন্ট ব্যাংকের নতুন শাখা উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় হাটিকুমরুল পরিষদ চত্তরে এই এজেন্ট শাখা উদ্বোধন করা হয়।

সলঙ্গা আদর্শ কেজি স্কুলের প্রতিষ্ঠাতা নজরুল ইসলাম এর পরিচালনায়,যমুনা ব্যাংক লি সিরাজগঞ্জ শাখার ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মান্নানের সভাপতিত্বে উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, যমুনা ব্যাংক (এজেন্ট ব্যাংক প্রধান) হেড অফিসার এ বি এম সাদি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হাটিকুমরুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেদায়েতুল আলম রেজা,সলঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম,হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এস,এ,এম বদরুল কবীর। শুভেচ্ছা বক্তব্য রাখেন, যমুনা এজেন্ট ব্যাংকিং হাটিকুমরুল শাখার এজেন্ট ইঞ্জিনিয়ার এস,এম,রেজাউল করিম (রেজা)।

আলোচনা সভা শেষে উপস্থিত অতিথিবৃন্দ ফিতা কেটে হাটিকুমরুলে যমুনা ব্যাংকের এজেন্ট শাখা উদ্বোধন করা হয়।
এ সময় স্থানীয় গনমাধ্যম কর্মী সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।