Corporate Sangbad
শেয়ারবাজার

মোজাফফর হোসেনের নগদ লভ্যাংশ বিতরণ

প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি, ২০২৩, ৩:৫০ অপরাহ্ন · কর্পোরেট সংবাদ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত মোজাফফর হোসেন স্পিনিং মিলস লিমিটেডের পরিচালনা পর্ষদ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের নগদ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, কোম্পানিটি ২০২২ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ নগদ লভ্যাংশ বিতরণ করেছে।