Corporate Sangbad
কর্পোরেট

স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের ৩৭২তম বোর্ড সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:৪১ অপরাহ্ন · কর্পোরেট সংবাদ ডেস্ক

কর্পোরেট সংবাদ ডেস্ক : স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের ৩৭২তম সভা সোমবার (১৩ ফেব্রুয়ারি) ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ডরুমে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের সম্মানিত চেয়ারম্যান কাজী আকরাম উদ্দিন আহ্মদ।

সভায় ব্যাংকের সম্মানিত ভাইস চেয়ারম্যান কাজী খুররম আহমেদ, সম্মানিত পরিচালকবৃন্দ- সর্ব কামাল মোস্তফা চৌধুরী, ফেরদৌস আলী খান, অশোক কুমার সাহা, ফিরোজুর রহমান, মোঃ মনজুর আলম, এস. এ. এম. হোসাইন, মোহাম্মদ আবদুল আজিজ, আলহাজ্ব মোহাম্মদ শামসুল আলম, গুলজার আহমেদ, মোঃ জাহেদুল হক, এ কে এম আবদুল আলীম, মোঃ আবুল হোসেন এবং স্বতন্ত্র পরিচালক নজমুল হক চৌধুরী ও গোলাম হাফিজ আহমেদ অংশগ্রহণ করেন।

সভায় আরো অংশগ্রহণ করেন ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ হাবিবুর রহমান, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, সিআরও ও ক্যামেলকো মোঃ তৌহিদুল আলম খান, উপ ব্যবস্থাপনা পরিচালক ও সিওও মোহাম্মদ রফিকুল ইসলাম, উপ ব্যবস্থাপনা পরিচালক ও সিবিওএম. লতিফ হাসান এবং ভারপ্রাপ্ত কোম্পানি সেক্রেটারি মোঃ আলী রেজা এফসিএমএ, সিআইপিএ।