Corporate Sangbad
শেয়ারবাজার

বিডি থাই ফুডের পর্ষদ সভা আজ

প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি, ২০২৩, ১১:২৯ পূর্বাহ্ন · কর্পোরেট সংবাদ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বিডি থাই ফুড লিমিটেডের পর্ষদ সভার সময়সূচি ঘোষণা করা হয়েছে। আগামী ১৩ ফেব্রুয়ারি বিকাল ৪টায় ওই সভা অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর,২০২২, সমাপ্ত সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ সদস্যরা এই প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে।

আগের প্রান্তিকে কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছিল ৩২ পয়সা।